বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের ইফতার মাহফিল

রমজান মানুষকে সংযমী হওয়া এবং আত্ম শুদ্ধির শিক্ষা দেয়: এমপি এরশাদ উল্লাহ

নিজস্ব প্রতিবেদক

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় কেন্দ্রের মিলনায়তনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে ও কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ০৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।

- Advertisement -

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন,বাংলাদেশ এর ভাইস-প্রেসিডেন্ট  (হিউম্যান রিসোর্স এন্ড ডেভলপমেন্ট) প্রকৌশলী শেখ আল আমিন,  ভাইস-প্রেসিডেন্ট (সার্ভিসেস এন্ড ওয়েলফেয়ার) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ভাইস-প্রেসিডেন্ট (এডমিন এন্ড ফাইন্যান্স) প্রকৌশলী এ টি এম তানভীর উল হাসান (তমাল), এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগ এর সাবেক সভাপতি প্রকৌশলী সেলিম মো. জানে আলম, দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস বাংলাদেশ, চট্টগ্রাম এর সহ-সভাপতি প্রকৌশলী মোমিনুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সম্মানিত অতিথি হিসেবে আইইবি’র সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (সার্ভিসেস এন্ড ওয়েলফেয়ার),প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আরবী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।

- Advertisement -shukee

ইফতার মাহফিলে কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, স্বাগত বক্তব্য ও ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে এরশাদ উল্লাহ,এমপি বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিবাদীর কবল থেকে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এদেশ মুক্ত হয়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের বিশাল জয় হয়েছে, এজন্য তিনি আপামর জনগণকে ধন্যবাদ জানান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর দক্ষ নেতৃত্ব দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। বৈশি^ক যুদ্ধ পরিস্থিতিতে বর্তমানে জ¦ালানী তেলের বাজারে অস্থিরতার সৃষ্টি হলেও দেশে বর্তমানে জ্বালানী তেলের কোনো সংকট নেই উল্লেখ করে সকলকে ধৈর্য্যের সহিত সংকট মোকাবেলার আহবান জানান।

ইফতার মাহফিলে কোরআন তেলাওয়াত করেন কাউন্সিল সদস্য প্রকৌশলী কাজী আরশাদুল ইসলাম। অনুষ্ঠানে মূখ্য আলোচক প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং দেশ জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং আইইবি’র উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন।

সমাপনী বক্তব্যে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, ইফতার মাহফিলে উপস্থিত সকল অতিথিবৃন্দ প্রকৌশলী ও প্রকৌশলী পরিবারের সদস্যদের আন্তরিকভাবে উপস্থিত হওয়ার জন্য কেন্দ্রের কাউন্সিল, নির্বাহী কমিটি ও ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে কেন্দ্র হতে অনুদান হিসাবে চুয়েট যন্ত্রকৌশল বিভাগের ৮ম আন্তর্জাতিক কনফারেন্স এর জন্য ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা,    CUET Schrodinger’s Society এর উদ্যোগে CUET Integration Bee -২০২৫ উপলক্ষ্যে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা ও প্রকৌশলী শফিউল্লাহ, এম-২৪৮০৪ এর চিকিৎসা সহায়তা ২ (দুই) লক্ষ টাকার মধ্যে দ্বিতীয়বার ৫০ (পঞ্চাশ) হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও