অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতারি সামগ্রী তৈরি ও বিক্রি করার দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (১১ মার্চ) নগরের কাজির দেউরী ও আন্দরকিল্লা এলাকায় চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
- Advertisement -

অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, খাবারে ক্ষতিকর হাইড্রোস, এমোনিয়া, কেওড়াজল ও টেস্টিং সল্ট ব্যবহার অপরাধে কাজির দেউরী এলাকার রেডিয়েন্স রেস্টুরেন্ট-কে ৫০ হাজার টাকা, মোমিন রোডের দস্তগীর হোটেল এন্ড রেষ্টুরেন্ট-কে ৪০ হাজার টাকা ও আন্দরকিল্লা মোড়ের মিট এন্ড ইঠ-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

