শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা নির্ধারণ

রেকর্ডমূল্যে বিক্রি হবে সোনা আজ থেকে

ঢাকা প্রতিনিধি

দেশের বাজারে সোনার দাম আবার বেড়েছে । এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম নির্ধারণের মধ্য দিয়ে অতীতের সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে সোনার দাম।

- Advertisement -

গত কাল রবিবার (২৫ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ (সোমবার) থেকে নতুন দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা।

- Advertisement -shukee

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৪১৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৯১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে এবার বাড়ানো রয়েছে রুপার দামও। ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৩২ টাকা। যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৩২ টাকা।

বিজ্ঞপ্তি বলা হয়, ‘তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য স্থানীয় বাজারে বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায়  গতকাল ২৫ জানুয়ারি বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন- বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর এক সভা অনুষ্ঠিত হয়।’

সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে ২৬ জানুয়ারি সোমবার থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের মূল্য নিম্নরূপ হারে নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়ঃ-

২২ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ২২০৫০/-

২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ২১০৫০/-

১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ১৮০৪০/-

সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য : ১৪৮২৫/-

২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ৬২০/-

২১ ক্যারেটক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ৫৯৫/-

১৮ ক্যাঃ ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য : ৫১০/-

সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার মূল্য : ৩৮০/-

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সকল জুয়েলারী প্রতিষ্ঠানে বর্ণিত স্বর্ণ ও রৌপ্যের বিক্রয় মূল্য কার্যকর থাকবে। ক্রেতা সাধারণের নিকট থেকে সরকার কর্তৃক নির্ধারিত ৫% ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে।

উল্লেখ্য, চলতি বছর দেশের বাজারে ৮ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৫ দফা; কমানো হয়েছে ৩ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। এর মধ্যে দাম বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার। সর্বশেষ শুক্রবার (২৩ জানুয়ারি) দেশের বাজারে স্বর্ণে দাম সমন্বয় করেছিল বাজুস। এদিন, ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

সর্বশেষ

মহান মে দিবস আজ

সোনার দাম আরও কমলো

এই বিভাগের আরও