শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

সড়ক দুর্ঘটনায় দেশে এক বছরে নিহত ৯ হাজার ১১১ জন: যাত্রীকল্যাণ সমিতি

নিজস্ব প্রতিবেদক

সদ্য বিদায়ী ২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ হাজার ১১১ জন- যা ২০২৪ সালের তুলনায় ৬ দশমিক ৯৪ শতাংশ বেশি। একই সময়ে আহত হয়েছেন আরও হাজারো মানুষ।

- Advertisement -

রবিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

- Advertisement -shukee

সংগঠনটির তথ্যমতে, ২০২৫ সালে দেশে মোট ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯ হাজার ১১১ জন এবং আহত হয়েছেন ১৪ হাজার ৮১২ জন।

সড়কের পাশাপাশি রেল ও নৌপথেও দুর্ঘটনায় উল্লেখযোগ্য প্রাণহানির চিত্র তুলে ধরে সংগঠনটি জানায়, গত বছর রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। এ ছাড়া নৌ দুর্ঘটনায় প্রাণ গেছে ১৫৮ জনের।

সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির নেতারা বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, পরিবহন ভাড়া নির্ধারণ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ তহবিল গঠনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে পরিবহন শ্রমিকদের পাশাপাশি দুর্ঘটনার ভুক্তভোগী ও যাত্রী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা জরুরি।

এ সময় আসন্ন জাতীয় নির্বাচনের ইশতেহারে গণপরিবহন নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা রোধের বিষয়টি অগ্রাধিকার দিয়ে অন্তর্ভুক্ত করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানায় সংগঠনটি।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও