গতকাল (১৪ ডিসেম্বর) রোটারি ক্লাব অব আগ্রাবাদ এর ৪৯তম অভিষেক অনুষ্ঠান প্রোগ্রাম চেয়ারম্যান পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক রোটারিয়ানের অংশগ্রহণে অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে সফলভাবে অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়।
বাংলাদেশ ও ফিলিপাইনের জাতীয় সংগীত পরিবেশন,রোটারিয়ান ফয়সাল বিন আলমের কোরআন তেলওয়াত ও পিপি রোটারিয়ান প্রফেসর ডা.ঝোলন দাশ শর্মার গীতাপাঠ, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর রোটারি প্রত্যয় পাঠ এবং ক্লাবের সেবামূলক কার্যক্রমের ভিডিও প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য,পিডিজি মীর আনিসুজ্জামানসহ যারা মৃত্যুবরণ করেন তাঁদের স্মৃতিচারণ করেন পিপি রোটারিয়ান সাইফুদ্দিন আহমেদ।

এতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের চেয়ারম্যান পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার এম খায়রুল মোস্তফা। ক্লাবের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন রোটারিয়ান ফয়সাল বিন আলম। সদ্য বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান ডা.পুরনেন্দু বিকাশ সাহা নতুন প্রেসিডেন্ট প্রফেসর ডা. উজ্জ্বল কান্তি দাশকে কলার হস্তান্তর করেন। অতঃপর বক্তব্য রাখেন প্রেসিডেন্ট রোটারিয়ান প্রফেসর উজ্জ্বল কান্তি দাশ।
অনুষ্ঠানে আগত অতিথি,রোটারিয়ানসহ সকলকে পরিচয় করিয়ে দেন পিপি রোটারিয়ান এস এস এম কেরামুতুল আজিম পিন্টু।
অনুষ্ঠানের প্রধান অতিথি ফিলিপাইনের ঢাকায় দায়িত্বরত রাষ্ট্রদূত নিনা পি ক্যাইনলেট এর আত্মজীবনী পাঠ করেন পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো.আবু ইসমাইল।
রোটারি ক্লাব অব আগ্রাবাদের দীর্ঘ ৪৯বছরের জনহিতকর কার্যক্রমের প্রশংসা করে রাষ্ট্রদূত নিনা ক্যাইনলেট বলেন,“সমাজের অবহেলিত মানুষের সার্বিক কল্যাণে সেবামূলক কাজ করাই হলো রোটারির মিশন ও ভিশন। বিশ্বের প্রাচীনতম এ সমাজসেবী সংগঠনটি শান্তি স্থাপন,রোগ প্রতিরোধ ও চিকিৎসা,পানি ও পয়ঃনিষ্কাশন,মাতৃ ও শিশু স্বাস্থ্য,মৌলিক শিক্ষা ও স্বাক্ষরতা এবং পরিবেশ সংরক্ষণ নিয়ে ১২০ বছর ধরে নিরলসভাবে কাজ করে রোটারি ইন্টারন্যাশনাল দুনিয়াজুড়ে বেশ সুনাম কুড়িয়েছে। পোলিওমুক্ত বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনিসেফকে সিংহভাগ অর্থ দান করে বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রোটারি ইন্টারন্যাশনাল। রোটারির এ সাফল্যের পেছনে প্রতিটি রোটারিয়ানের অবদান রয়েছে। তাই রোটারির মতো একটি মানবতাবাদী সংস্থার অনুষ্ঠানে প্রধান অতিথি হতে পেরে গর্বানুভব করছি।” এছাড়া তিনি ক্লাবের নতুন নেতৃত্বে যারা এসেছেন তাদের সকলকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সেবামূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আহবান জানান।
প্রোগ্রাম চেয়ারম্যান খায়রুল মোস্তফা ও আইপিপি রোটারিয়ান ডা.পুরনেন্দু বিকাশ সাহার যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিডিজি এম এ আউয়াল, পিডিএফএল খালেদা আদিব আউয়াল,পিডিজি ইঞ্জিনিয়ার আবদুল আহাদ,ক্লাবেব প্রতিষ্ঠাতা সদস্য পিপি রোটারিয়ান এইচ এম হাকিম আলী ও রিপসা টীমের অ্যাসিটেন্ট কান্ট্রি কো-অর্ডিনেটর এস এস এম কেরামুতুল আজিম পিন্টু।

ক্লাবের সেবামূলক কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার দত্ত।
এদিকে পিডিজি এম এ আউয়াল ও পিডিজি ইঞ্জিনিয়ার আবদুল আহাদ রোটারি পিন পরিয়ে দুজন সদস্যকে বরণ করে নেন। নতুন সদস্যরা হলেন প্রেসটিজ ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক, পিডিজি এম এ আউয়ালের পুত্র রেজাউর রহমান আউয়াল ও সিডিএ কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল।
পরিশেষে সাচিবিক ঘোষণা দেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মিজানুর রহমান খন্দকার। ধন্যবাদসূচক বক্তব্য দেন রোটারিয়ান ইঞ্জিনিয়ার নাসির মাহমুদ। ফেলোশিপ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

