সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

শ্রমিকনেতা ছিদ্দিকুল ইসলামের স্মরণসভা ও দোয়ামাহফিল

নিজস্ব প্রতিবেদক

গতকাল (২৮ নভেম্বর) নগরীর বাদুরতলার হারেছ শাহ লেনে স্থানীয় মহাল্লা কমিটি ও ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক, যুব ও ক্রীড়া সংগঠন, সূর্য সাথী’র যৌথ উদ্যোগে মওলানা ভাসানী ফাউন্ডেশনের সাবেক আহ্বায়ক, ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক, যুব ও ক্রীড়া সংগঠন সূর্য সাথী’র প্রতিষ্ঠাতা, দক্ষিণ বাদুরতলা ও কাপাসগোলা আংশিক মহল্লা কমিটির সাবেক সফল সভাপতি, প্রখ্যাত শ্রমিকনেতা, লেখক, গবেষক, চিন্তাবিদ, বৈষম্যহীন সমাজ বিনির্মাণের অগ্রসেনানী ও চট্টলার আপামর গণমানুষের আপনজন প্রয়াত ছিদ্দিকুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

- Advertisement -

শহিদুল আলম খসরুর সভাপতিত্বে, কোরআন তেলোয়াত করেন হাফেজ আলী হোসেন নিশান, সঞ্চালনা করেন আমির মাহমুদ খসরু রাজু।

- Advertisement -shukee

স্মরণসভায় প্রধান অতিথি  ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ডক্টর মো. আবুল কাসেম, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক পাবলিক প্রসিকিউটর, চট্টগ্রাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কফিল উদ্দিন চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র-ট্রাস্ট এর চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, মাওলানা ভাষানী ফাউন্ডেশনের সদস্য-সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফার খান, দক্ষিণ বাদুরতলা কাপাসগোলা আংশিক মহল্লা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুন উর রশিদ জাসেদ, ঘাসিয়ার পাড়া-মহল্লা কমিটির  ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান সুমন, এডভোকেট ফৌজুল আজিম, এডভোকেট আবু তাহের, লায়ন আবু নাসের রনি, এডভোকেট তুতুল বাহার, অধ্যক্ষ মুসা সিকদার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, ফরিদাতুন্নেসা তাহমিনা, মো. খোরশেদ আলম, শাহিনুর রহমান মানিক, এমদাদুল ইসলাম চৌধুরী, সুজাউদ্দৌলা বাবুল, জানে আলম, আমির হোসেন রতন, আজহারুল ইসলাম রুবেল, খোরশেদ আলম, নুরুল আলম, মোহাম্মদ নুরু, রবিউল হোসেন, ইমু, আসিফ, মুন্না, রিফাত, আশিক, সোহেল, বেলালসহ সংশ্লিষ্ট এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ

এই বিভাগের আরও