বুধবার, ৬ মে ২০২৬

[the_ad id='15178']

ভোটের নামে বেহেশতে যাওয়ার টিকিট দেয়।

ভোট হলে অস্তিত্ব থাকবে না জামায়াতের: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীকে ‘মুনাফিক’ আখ্যা দিয়ে বলেছেন, জামায়াত ভোটের নামে বেহেশতে যাওয়ার টিকিট দেয়। তারা এসব মুনাফেকি করে। আমাদের সাবধান থাকতে হবে। ভোট হলে তাদের অস্তিত্ব থাকবে না।

- Advertisement -

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষীর হাট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব বক্তব্য দেন।

- Advertisement -shukee

এ সময় তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে বলেন, এলাকায় এনসিপির একজন নেতাকর্মীও নেই। এ কারণে তারা জামায়াতের সঙ্গে সুর মিলায়। তারা (জামায়াত) পিআর চায়, জনগণ পিআর বোঝে না। এসবের কারণ ভোট পেছানো।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, দীর্ঘ ৯ মাস সংস্কারের নাম করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে একমত হয়েছেন। এর বাইরে গায়ের জোরে কিছু চাপিয়ে দিলে দেশের মানুষ গ্রহণ করবে না। তিনি জোর দিয়ে বলেন, যেসবে একমত সেগুলোর দায় নেব, অন্যকিছুর দায় নেব না।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও