বুধবার, ৬ মে ২০২৬

[the_ad id='15178']

বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ চট্টগ্রামে, ‘ভাগ্য’ ঝুলছে ৬ আসনে

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।

- Advertisement -

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এ তালিকা প্রকাশ করেন।

- Advertisement -shukee

ঘোষিত সম্ভাব্য প্রার্থীরা হলেন— চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে নুরুল আমিন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে কাজী সালাহউদ্দিন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মীর মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী) আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে এনামুল হক এনাম, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে সরওয়ার জামাল নিজাম এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মিশকাতুল ইসলাম চৌধুরীকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে বিএনপি।

দলটি চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া), চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা), চট্টগ্রাম-১৩ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) ও চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থী শূন্য আসনগুলোতে স্থানীয় নেতাদের মতামত ও কেন্দ্রীয় পর্যায়ের পর্যালোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। আর শিগগিরই এসব আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

দলটির সূত্র জানায়, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ জেলায় শক্তিশালী প্রার্থী মনোনয়ন দিতে চায় বিএনপি। প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক অবস্থান ও মাঠ পর্যায়ের কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও