শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

গুলশান-বনানীতে উৎসবমূখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত, মণ্ডপে ছিল বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক

’সম্প্রীতির আলোকে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন’ নিয়ে দেশের অন্যান্য স্থানের ন্যায় ঢাকার বনানীতে গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশন (GBSPF) এর উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে।  গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ (ষষ্ঠী) থেকে শুরু হয়, যা ২ অক্টোবর (বিজয়া দশমী) দুপুর পর্যন্ত অনুষ্ঠিত হয়।

- Advertisement -

আয়োজকরা জানান, শারদোৎসব ২০২৫ এই সংগঠনের ১৮তম আয়োজন-যা প্রতিবারের মতো এবারও প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সম্মিলিত হয়েছেন হিন্দু-মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের এবং সমাজের সবস্তরের সব বয়সের মানুষ।

- Advertisement -shukee

পূজামণ্ডপে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক, বাংলাদেশে নিযুক্ত ভারতের বর্তমান হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, বাংলাদেশে নিযুক্ত নেপালের হাই কমিশনার ঘনশ্যাম ভান্ডারীসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আন্তর্জাতিক  সংস্থার প্রতিনিধিবৃন্দ।

শারদীয় দুর্গাপূজা বাঙালি সনাতনধর্মী সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব হিসেবে বিবেচিত। এটি মহালয়ায় দেবীপক্ষের শুরু, এরপর মহাষষ্ঠী থেকে মহাদশমী পর্যন্ত ভক্তরা চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি, সন্ধি পূজা, আরতি, সঙ্গীত এবং ভক্তিমূলক গান পরিবেশন করেন।  সাথে ছিল  চিরচেনা ঢাকের বাদ্য।

ঐতিহ্যবাহী অনুষ্ঠান ও প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি শিশু ও  তরুণদের জন্য ছিল অঙ্কন প্রতিযোগিতা। সার্বজনীন শৈল্পিক মঞ্চে এই পরিবেশনা সামাজিক সম্প্রীতির মেলবন্ধনে ভিন্নমাত্রা যোগ করে।

গুলশান-বনানী পূজা ফাউন্ডেশন ধর্মীয় মূল্যবোধের সাথে সঙ্গতি রেখে এবার ‘ভূ-প্রকৃতির প্রতি ভালোবাসা’কে মূল বিষয়বস্তু হিসেবে বাছাই করেছে । পরিবেশবান্ধব জৈব-জলীয় উপকরণ যেমন: বাঁশ, খড়, পাট, কাদামাটি এবং দেশীয় কারিগর দিয়ে তৈরি কাপড়ে।

সর্বশেষ

সোনার দাম আরও কমলো

এই বিভাগের আরও