শনিবার, ২০ জুন ২০২৬

[the_ad id='15178']

এনবিআরের ই-রিটার্ন চ্যাম্পিয়ন সার্টিফিকেট পেল পাঁচ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

দেশের পাঁচ প্রতিষ্ঠানকে ‘ই-রিটার্ন চ্যাম্পিয়ন সার্টিফিকেট’ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে এক অনুষ্ঠানে তাদেরকে এ স্বীকৃতি দেয়া হয়েছে।

- Advertisement -

পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো বিএটি বাংলাদেশ, সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, রেনাটা ফার্মাসিউটিক্যালস এবং ব্যুরো বাংলাদেশ।

- Advertisement -shukee

সরকারের অটোমেশন কর্মসূচি বাস্তবায়নে অবদান এবং সরকারের ইতিবাচক উদ্যোগে ধারাবাহিক সমর্থনের স্বীকৃতিস্বরূপ দেশের বৃহত্তম করদাতা প্রতিষ্ঠানগুলোকে এ পুরস্কার দিয়েছে এনবিআর।

এনবিআরের বিএসডব্লিউ প্রকল্পের মাধ্যমে ৫ লাখ সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) ইস্যুর মাইলফলক উদযাপনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে  প্রধান অতিথি  ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, সোনালী ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী , সোনালী ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. ইকবাল হোসেন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খানের হাতে ই-রিটার্ন চ্যাম্পিয়ন সনদ ও সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও