শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

জাকসু নির্বাচনের ফল ২০ ঘণ্টাতেও হয়নি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

গণনা শুরু ২০ ঘণ্টাতেও জাকসু নির্বাচনের হল সংসদের ভোট গণনা শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার কারণেই এই ভোগান্তির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। এ অবস্থায় ভোট গণনা স্থগিত করে জরুরি বৈঠকে বসেছেন বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক কামরুল আহসান।

- Advertisement -

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, নির্বাচন কমিশনমসহ সংশ্লিষ্টদের দায়ী করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ছাত্রদলের চাপে ওএমআর মেশিন বাতিল করায় পুরো নির্বাচনী ব্যবস্থায় গণ্ডগোল বেঁধেছে বলে অভিযোগ করেছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। আর বাগছাসের পক্ষ থেকে বলা হয়েছে সন্ধ্যার মধ্যে ফল ঘোষণা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

- Advertisement -shukee

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনায় অস্বাভাবিক দেরির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তারও। তার মতে, এভাবে চলতে থাকলে তিন দিনেও ভোট গণনা শেষ হবে না। শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যু দায়ও নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনের পক্ষ থেকেও একই ধরনের তথ্য দেয়া হয়েছে। বলা হয়েছে, ফলাফল কখন প্রকাশ করা হবে তা এখনো নিশ্চিত নয়। ভোট গণনায় দীর্ঘ সময়ের কারণ হিসেবে কর্মকর্তারা জানান, ওএমআর দিয়ে গণনা বাতিল করায়, ম্যানুয়ালি কাজ চলছে। নির্ভুল ফলাফলের জন্য সময় বেশি লাগছে।

জানা যায়, বৃহস্পতিবার ভোটগ্রহণে বিলম্বের পর গণনা শুরু হয় রাত ১০টা থেকে। শুক্রবার বিকেল গড়ালেও চূড়ান্ত ফলাফলের ধারে-কাছেও যেতে পারেনি নির্বাচন কমিশন। এ অবস্থায় মেশিনে ভোট গণনার দাবি জানিয়ে, ফল প্রকাশের আগ পর্যন্ত সিনেটের সামনে অবস্থানের ঘোষণা দিয়েছে ছাত্রশিবির মনোনীত প্যানেলের প্রার্থীরা।

শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম অভিযোগ করেছেন, ভোট গণনার দীর্ঘসূত্রিতা কৃত্রিম। বিএনপিপন্থি কয়কজন শিক্ষক নির্বাচনের ফলাফল বিলম্ব করা চেষ্টা করছেন। রাতের মধ্যে ফলাফল ঘোষণা করার আলটিমেটাম দেন তিনি।

এছাড়া ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু বলেন, শিক্ষকদের একটি অংশ নির্বাচনকে স্থগিত করার জন্য এই প্রক্রিয়া ভোট গণনা ডিলে করছে। সন্ধ্যা সাতটার মধ্যে ফল প্রকাশ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে নির্বাচন ঘিরে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

জাবি প্রক্টর জাকির আহমেদ বলেন, সিনেট ভবনসহ ক্যাম্পাসে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীর এক হাজার সদস্য।

এবার জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৪৩। ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রায় ৮ হাজার শিক্ষার্থী। অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেছে ছাত্রদলসহ ৫ প্যানেল ও ৫ স্বতন্ত্র প্রার্থী।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও