বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

বাড়বকুণ্ডে বসতঘর ও ভাড়া বাড়িতে আগুন, কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডে বসতঘর ও ভাড়া বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪ টি ঘর পুড়ে কোটি টাকার সম্পদ ক্ষতি হয়েছে।
শনিবার (২৩আগস্ট) বিকেল ৬ টার দিকে উপজেলার ৫নম্বর  বাড়বকুণ্ড ইউনিয়নের রঙ্গিপাড়া এলাকায় আলী আকবর এর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ৪টি ঘরের আসবাবপত্র স্বর্ণ অলঙ্কার, নগদ অর্থ, মূল্যবান কাগজপত্রসহ বসতবাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

- Advertisement -

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্হলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছি।

- Advertisement -shukee

ক্ষতিগ্রস্ত বাড়ীর লোকজন জানায়, আগুন লাগার সাথে সাথে মুহূর্তের মধ্যে বসত বাড়ির প্রতিটি রুমে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে বাড়ির মালামালসহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস পৌঁছার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সর্বশেষ

এই বিভাগের আরও