রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

পোড়া তেল দিয়ে মিষ্টি তৈরি, বোয়ালখালীর ফাতেমা সুইটসকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

বোয়ালখালীতে ফাতেমা সুইটস নামের একটি মিষ্টি তৈরির কারখানায় পাওয়া গেছে মানবদেহের জন্য ক্ষতিকর পোড়া তেল, রঙ মেশানো খাদ্য পণ্য ও বাসি মিষ্টির শিরা। এসব ক্ষতিকর উপাদান দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বাজারজাতের জন্য তৈরি হচ্ছিল নিম্নমানের রসগোল্লাসহ নানা পদের মিষ্টি।

- Advertisement -

রবিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার শাকপুরা ইউনিয়নের রাইখালী ব্রিজ এলাকায় গড়ে উঠা কারখানাটিতে ভ্রাম্যমাণ আদালত অভিযানে গেলে এমন দৃশ্য দেখতে পান।

- Advertisement -shukee

এ অপরাধে ফাতেমা সুইটসের ব্যবস্থাপক মোহাম্মদ কাইয়ুমকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পোড়া তেল, ক্ষতিকর রঙ মিশিয়ে তৈরিকৃত খাদ্য পণ্য ও বাসি মিষ্টির শিরা ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।

তিনি বলেন, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদন, যথাযথ লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা এবং ক্ষতিকর উপাদান মেশানোর কারণে ফাতেমা সুইটসের ব্যবস্থাপককে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

স্যানিটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগম ও থানা পুলিশের সদস্যরা  ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও