বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতির আশংকা

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডের মাদামবিবিরহাট চেয়ারম্যানঘাটায় এলপিগ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে,ফায়ারসার্ভিস ঘটনাস্হলে পৌঁছতে না পারায় আগুনের লেলিহান শিখা দ্রুত পড়ছে ছড়িয়ে  চারিদিকে ।

- Advertisement -

শুক্রবার রাত   ৯ টায়  চেয়ারম্যান ঘাটায় শিবলুদের মার্কেটের মেরিট জোন জাহাজের মূল্যবান আইটেমের দোকানে গ্যাস বিস্ফোরণে  আগুণের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে জানা গেছে। আগুন লাগার পর ভয়াবহ রূপধারণ করায় মহাসড়কে চট্টগ্রাম মুখী রোডটি যানবাহন আটকে পড়ে গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়,ফলে ভয়াবহ যানজট সৃষ্টি হয়।ফায়ার সার্ভিস খবর পেলেও যানজটের কারণে দ্রুত ঘটনাস্হলে পৌঁছতে  বিলম্ব হয়। ফলে আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।রাত সোয়া ১১ টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে ফায়ার সার্ভিস টিম।  জয়নাল,খোকন ও কামালের ফরেন মার্কেটসহ আশপাশের কয়েকটি দোকান পুড়ে গেছে বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে। সোয়া ১১ টায় মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে গাড়ী ধীর গতিতে চলাচল শুরু করেছে। আগুনও অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

- Advertisement -shukee

কুমিরা ফায়ার সার্ভিস সূতে জানা যায়,আগুন লাগার সাথে সাথে খবর পেয়ে  আমাদের দুটি গাড়ী ঘটনাস্হলে ছুটে গেলেও  মহাসড়কের পাশে আগুন লাগাতে  যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়,মারাত্বক যানজটে রূপ নিলে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্হলে পৌঁতে কিছুটা সময় লাগে।যানজট এড়িয়ে ঘটনাস্হলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। গ্যাসের দোকান থাকায় আগুণ ভয়াবহ রূপ নেয়।  তবে স্ক্র্যাপ জাহাজের তামা-পিতলসহ মূল্যবান মালামাল থাকায় ক্ষয়ক্ষতি কোটি টাকা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও