বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

যুব দিবসে সীতাকুণ্ডে প্রতিষ্ঠান ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেল এমএফজেএফ

নিজস্ব প্রতিবেদক

ষষ্ঠবারের মতো পুরস্কার পেলো সীতাকুণ্ডের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মহসিন-ফাতেমা সিদ্দিকী যুবকল্যাণ ফাউন্ডেশন–এমএফজেএফ। সমাজসেবায় বিশেষ অবদানের জন্যে পাঁচটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার (মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার, সাউথ এশিয়া বিজনেস এন্ড লিডারশিপ অ্যাওয়ার্ড, কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড,এশিয়ান এক্সিলেন্স এসিভারস্ অ্যাওয়ার্ড -২০২৪ ও কমিউনিকেশন অব বাংলাদেশ স্টার অ্যাওয়ার্ড ২০২৪) পাওয়ার পর এবার সংগঠনটি ষষ্ঠবারের মতো অর্জন করলো ‘জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পুরস্কার।’ সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠান ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে এমএফজেএফ কে প্রথম পুরস্কার প্রদান করে।

- Advertisement -

গত ১২ আগস্ট জাতীয় আন্তর্জাতিক যুব দিবস-২৫ উদযাপন উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম এ সংগঠনটির আধিকারিকদের হাতে এ সম্মাননা পুরস্কার ও সনদ হস্তান্তর করেন।

- Advertisement -shukee

এমএফজেএফ ক্লীন গুলিয়াখালী, রোড টু লাইট এসএসসি ও এইচএসসি ২০২২-২৫ (ফ্রি বাসসার্ভিস, মীরসরাই থেকে সিটিগেট), সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ, সীতাকুণ্ড ডিগ্রি কলেজ, হামিদুল্লাহহাট উচ্চবিদ্যালয় ও ইয়াসিন শাহ (র.) সুন্নিয়া মাদ্রাসায় বিশুদ্ধ পানির প্লান্ট স্থাপন, BD APPs (Apps developing training), ক্লিন পতেঙ্গা, উপজেলাব্যাপী ট্যালেন্ট হ্যান্ট বৃত্তি পরীক্ষা, কোরান তেলওয়াত ও রচনা প্রতিযোগিতা, ৬দিনব্যাপী বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ, চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ এবং মানবিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে উল্লেখযোগ্য অবদানের জন্যে “শ্রেষ্ঠ সংগঠন”( প্রতিষ্ঠান ক্যাটাগরি) হিসেবে প্রথম স্থান পাওয়ার গৌরব অর্জন করে।

উল্লেখ্য, এমএফজেএফ এর স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা হলেন গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমদ আরমান সিদ্দিকী। ২০২২ সালের ১১ জুলাই সীতাকুণ্ডের দক্ষিণ রহমতনগর গ্রামে স্থাপিত এ সংস্থাটি তাঁর ক্যারিশমেটিক নেতৃত্ব ও যাদুস্পর্শে অল্পসময়ে ব্যতিক্রমী নানান মানবিক ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ৬টি পুরস্কার পেয়ে এলাকায় দারুণ সাড়া জাগায়।

সর্বশেষ

এই বিভাগের আরও