শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে  এ মামলা দায়ের করা হয়।

- Advertisement -

সম্প্রতি গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এ মামলা দায়ের করেন।

- Advertisement -shukee

মামলার বাদীর ভাষ্য, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় সারজিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন-যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। ফলে দলীয় নির্দেশনা অনুযায়ী মামলাটি দায়ের করা হয়।

অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটি শুনানি হয়। শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

 

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও