বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

ভোটচুরি ও গণহত্যার বিচার হতে হবে

জুলাই বিপ্লব স্মরণে সীতাকুণ্ডে জামায়াতের গণমিছিল-সমাবেশ অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রতিনিধি

জুলাই ২৪ বিপ্লব স্মরণে সীতাকুণ্ড উপজেলা  জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল গণমিছিল ও পথ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

আজ মঙ্গলবার সকাল ১০টায় পৌরসদরে এ গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে কলেজ রোড মোড়ে

- Advertisement -shukee

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু তাহের এর পরিচালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জামায়াতের কেন্দ্রীয় শূরা ও কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম অঞ্চলের পরিচালক অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক সীতাকুণ্ড আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিক কল্যাণ ফেড়ারেশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন আজাদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফ উদ্দিন, ছাত্র সমন্নয়কারী আসাদ উদ্দিন আসাদ ও উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন,স্বৈরাচার ও ভোটচুর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার  গণহত্যার বিচার হতেই হবে,না হয় শহীদদের আত্মা শান্তি পাবেনা।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু তাহের এর নেতৃত্বে গণমিছিল

সর্বশেষ

এই বিভাগের আরও