বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

নাসির উদ্দীন ভূঁইয়া সভাপতি, সাজ্জাদ হোসেন রফিক সম্পাদক

সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির একাদশ কার্যকরী পরিষদের নির্বাচন শনিবার ( ১৯জুলাই)  সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সীতাকুণ্ড আদর্শ বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টায় ভোট গ্রহণ সম্পন্ন হয়। । নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গেল মধ্যরাতে নির্বাচনী ফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।

- Advertisement -

নির্বাচনে নাসির  ট্রেডার্সের স্বত্বাধিকারী ও জাফরনগর অপর্নাচরণ উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. নাসির উদ্দীন ভূইঁয়া দ্বিতীয়বারের মতো সভাপতি পদে বিজয় লাভ করেন। সাধারণ সম্পাদক পদে বিজয় হয়েছেন নাজমা ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী  মো. সাজ্জাদ হোসেন রফিক।

- Advertisement -shukee

সিনিয়র সহ সভাপতি পদে – মো. দেলোয়ার হোসেন, সহ সভাপতি – মো. নূর মোহাম্মদ, সহ সাধারণ সম্পাদক – মো. জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক- মো. আলা উদ্দীন, অর্থ সম্পাদক – মো. হেলাল উদ্দীন, দপ্তর সম্পাদক – শ্রীধাম চন্দ্র দে (বিনা- প্রতিদ্বন্দ্বিতায়) , সহ দপ্তর সম্পাদক – মো. নূর উদ্দীন, প্রচার সম্পাদক – আনোয়ার হোসেন বাদশা,সমাজ কল্যাণ সম্পাদক –  মো. আবু তাহের , ক্রীড়া সম্পাদক –  মোহন পাল  জয়ী হয়েছেন।

সদস্য পদে- ০১.মো. মহিদুল আলম আবির ০২.মো. জাহাঙ্গীর আলম ০৩.মো. বাবলু ০৪. মো. জসিম উদ্দীন ও ০৫  মো. আজম নির্বাচিত হয়েছেন।

সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কের দায়িত্ব পালন করেছেন  গাজী  সোজা উদ্দিন, সদস্য সচিব মাওলানা তাওহিদুল হক চৌধুরী, সদস্য  সামছুল আলম আজাদ, সদস্য সালেহ আহমদ সলু, সদস্য রফিকুল ইসলাম, আমির আলী আকবর ও লিয়াকত আলী।

সর্বশেষ

এই বিভাগের আরও