বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

গাড়ির ধাক্কায় সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

হাইস্পীডে চলাচলকারী গাড়ির ধাক্কায় সীতাকুণ্ডের কদমরসূল এলাকায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে । দুর্ঘটনার খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

- Advertisement -

আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের কদমরসূল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

- Advertisement -shukee

বার আউলিয়া হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম পোর্টের আকমত আলী রোডের মনির বিল্ডিং এলাকার বাসিন্দা মো. আজহার খাঁর ছেলে মো. আব্দুর রহিম (৩৭) মোটরসাইকেল চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম লেইনের কদমরসুল এলাকা অতিক্রম করছিল।

এসময় একইমুখি একটি অজ্ঞাত গাড়ি হাইস্পীডে তাকে ধাক্কা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

এদিকে বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমিন বলেন, কদমরসুল এলাকায় একটি অজ্ঞাতনামা গাড়ি ঐ মোটরসাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম ঘটনাস্থলেই মারা যান। আমরা লাশ উদ্ধার করেছি। তবে গাড়িটি চিহ্নিত করা সম্ভব হয়নি।

সর্বশেষ

এই বিভাগের আরও