বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

[the_ad id='15178']

সাবেক সিইসিকে অপদস্তঃ স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ আটক

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় সেনাবাহিনীর একটি দল অভিযুক্ত উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

- Advertisement -

সোমবার (২৩ জুন) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisement -shukee

মহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে। আইন লঙ্ঘন করে মব সৃষ্টিতে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি বলেন, সাবেক সিইসি নুরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টি ও হেনস্তার ঘটনায় রাতেই উত্তরা পশ্চিম থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে রাতেই গ্রেপ্তার নুরুল হুদাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

ডিসি মহিদুল ইসলাম আরও বলেন, সেনাবাহিনীর একটি দল উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করে থানায় জানিয়েছে। অন্য জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে। অভিযান চলছে।

উল্লেখ্য, রবিবার সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতিতেই একদল মব তাকে নানাভাবে লাঞ্ছিত করে। তাকে শারীরিকভাবেও হেনস্তা করা হয়। ঘটনার সময়ের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে এটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

এই সমালোচনার মধ্যে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, সাবেক সিইসি নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে, তা কাম্য নয়। এ ধরনের ঘটনা যাতে আর পুনরায় না ঘটে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

একই দিন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও এ ঘটনায় নিন্দা জানান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও এই ‘মব ভায়োলেন্সে’ জড়িতদের শাস্তি দাবি করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

 

সর্বশেষ

এই বিভাগের আরও