বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

পানি নিষ্কাশনের পথ বন্ধ করে আকিজ গ্রুপের গোডাউন

সীতাকুণ্ডের ফুলতলা গ্রামের বাড়িঘরে পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলতলা গ্রামে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে আকিজ গ্রুপ গোডাউন  নির্মাণ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। পুরো গ্রামের বাড়ি ঘরের আঙ্গিনা, রাস্তাঘাট তরিয়ে গেছে পানিতে। এতে চরম দুর্ভোগে পড়েছে গ্রামের সর্বস্তরের মানুষ ।

- Advertisement -

গ্রামবাসীর অভিযোগের সূত্র জানা যায়, সীতাকুণ্ড ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ফুলতলা গ্রামের ভেতরে আকিজ গ্রুপ একটি বিশাল আকারের গোডাউন তৈরী করে। গোডাউন তৈরী করতে গিয়ে তারা গ্রামের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়। এরপর থেকে সামন্য বৃষ্টিতে পুরো গ্রাম জলাবদ্ধতায় রূপ নেয়। একদিন বৃষ্টি হলে আরো ২-৩সপ্তাহ পানিবন্দী হয়ে থাকতে গ্রামবাসীকে। পানি চলাচলের পথ বন্ধ হওয়ার পর থেকে গ্রামে প্রত্যেক বাড়িতে এখন হাঁটু সমান পানি। গ্রামের সড়কগুলো ডুবে আছে পানিতে। যার ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, মসজিদে নামাজ পড়তে যাওয়া মুসল্লীসহ গ্রামের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। গ্রামের প্রতিটি বাড়িতে হাঁটু সমান পানি এতে করে প্রতি ঘরে পানি ডুকে ঘরের আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে রান্নাবান্না করতে পারছেনা। এছাড়া ঘরে পানি থাকায় দিনে রাতে সাপের সাপের উপদ্রব বেড়ে গেছে। চরম দুর্ভোগে পোহাচ্ছ এ গ্রামের কয়েকহাজার মানুষ। গ্রামবাসী বিষয়টি একাধিকবার আকিজ গ্রুপকে জানিয়েও কোনো ফল পাইনি। তারা বিষয়টিকে আমলেও নিচ্ছে না। গ্রামবাসীরা জানান, আমরা চরম ভোগান্তিতে আছি। গ্রামের ভেতরে ইন্ডাস্ট্রি করে তারা পানি চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। বাসা-বাড়ি থেকে বাজারে, শিক্ষাপ্রতিষ্ঠানে, চিকিৎসা কেন্দ্রে যেতে হলে ময়লা পানি মাড়িয়ে যেতে হয়।

- Advertisement -shukee

সরেজমিনে ওই গ্রামে গিয়ে দেখা যায়, মাদ্রাসা ছুটির পর শিশুরা হাঁটুসমান পানি মাড়িয়ে বাড়িতে প্রবেশ করছে। বাজার থেকে গ্রামে প্রবেশের রাস্তাটি হাঁটু পানিতে নিমজ্জিত রয়েছে। ভুক্তভোগী মো. খোরশেদ আলম বলেন,আমাদের গ্রামে কোনোদিন জলাবদ্ধতা ছিলনা। আকিজ গ্রুপ গ্রামের ভেতরে গোডাউন তৈরী করে পানি চলাচল পথ বন্ধ করে দিয়েছে। পুরো গ্রাম এখন পানিতে নিমজ্জিত। সাবেক ইউপি সদস্য মনজুরুল ইসলাম বলেন, এ গ্রামে হাজারো মানুষের বসবাস। রয়েছে মসজিদ, মাদ্রাসা, স্কুল। জলাবদ্ধতার কারণে এখন হাজারো মানুষ পানিবন্দী। আকিজ গ্রুপ গ্রামবাসীর ক্ষতি করে কেন কারখানা করবে – এমন প্রশ্ন রাখেন তিনি। বিষয়টি আকিজ গ্রুপকে একাধিকবার জানানোর পরও আমরা কোনো সমাধান পাইনি।

গৃহিণী আসমা খাতুন বলেন, ঘরে বসবাস করা খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে। ঘরের ভেতরে পানি ঢুকে পড়েছে। কয়েকদিন ধরে রান্নাবান্না বন্ধ। ঘরের আসবাবপত্র সব পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এ দুর্ভোগ থেকে মুক্তি চায়। এ ব্যাপারে জানতে আকিজ গ্রুপের প্রশাসনিক কর্মকর্তাকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

সর্বশেষ

এই বিভাগের আরও