শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

পটিয়ায় সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের মধ্যম বাথুয়া এলাকায় পুকুরে সাঁতার শেখাতে গিয়ে আপন চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

- Advertisement -

নিহতরা হলেন- ওই এলাকার বাসিন্দা বজল আহমদের ছেলে মোহাম্মদ নাছির (৫৫) ও একই বাড়ির বাহার উদ্দিনের ছেলে মোহাম্মদ আইরিয়ান (১৫)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

- Advertisement -shukee

জানা যায়, আইরিয়ানের পরিবার চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় বসবাস করে। ঈদুল আজহা উপলক্ষে গ্রামের বাড়ি আসেন তারা। দুপুরে চাচা-ভাতিজা পুকুরে গোসল করতে গেলে নাছির ভাতিজাকে সাঁতার শেখাতে চেষ্টা করেন। একপর্যায়ে আইরিয়ান পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করেন নাছির। কিন্তু দুজনই পানিতে ডুবে নিখোঁজ হন। কিছুক্ষণ পর পুকুরে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আবুল ফয়েজ জানান, গোসল করতে গিয়ে চাচা-ভাতিজা মারা গেছেন। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।

সর্বশেষ

সোনার দাম আরও কমলো

এই বিভাগের আরও