বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

বাস চাপায় সীতাকুণ্ড মহাসড়কে পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডে বাস চাপায় এক পথচারী নিহত হয়েছে। তার নাম দিদারুল আলম (৪৫)। তিনি পার্শ্ববর্তী মীরসরাই উপজেলার মধ্যম আজম নগর হিংগুলী গ্রামের কোব্বত আহম্মদের ছেলে।

- Advertisement -

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ জুন (রবিবার) দুপুর আনুমানিক দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলাধীন ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকা দিয়ে দারুল আলম হেটে যাচ্ছিলেন। এ সময় শাহী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

- Advertisement -shukee

খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসেন।

এদিকে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমিন বলেন, এ ঘটনায় শাহী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে

সর্বশেষ

এই বিভাগের আরও