নিজের মনগড়া দরে জাহাজের পুরোনো পাইপ ও জেনারেটর কিনতে না পেরে সীতাকুণ্ডের সিমনী শিপ রি-সাইক্লিং ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা-কর্মচারিদের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ওই শিপব্রেকিং ইয়ার্ডের মালামাল বিক্রিতে বাধা সৃষ্টি ও রাস্তা বন্ধ করে দেয়ার হুমকি দেয়া হয়েছে। এ ব্যাপারে গত ২০ মে সীতাকুণ্ড মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন সিমনী ইয়ার্ডের ম্যানেজার মো. ইসমাইল দুলাল। জিডিতে ৪জনের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযুক্তরা হলেন, সীতাকুণ্ডের ভাটিয়ারি বিএমএ’র পশ্চিম গেট এলাকার আছু মাঝি বাড়ির মরহুম আলী আহমদের ছেলে মো. কায়সার আলম, একই এলাকার জানে উল্লাহ মুন্সিবাড়ির মরহুম খায়রুল বশরের ছেলে মো. ফরিদুল আলম, একই বাড়ির মরহুম শামসুল আলমের ছেলে মো. জাহাঙ্গীর আলম ও মরহুম নুরুল ইসলাম প্রকাশ ইসলাম ফকিরের ছেলে মো. কায়সার আলম।

জিডিতে বলা হয়েছে, এ চার ব্যক্তি ভাটিয়ারির সিমনী শিপ রি-সাইক্লিং ইন্ডাস্ট্রিজে এসে জাহাজের পুরোনো পাইপ ও জেনারেটর কেনার জন্য দরদাম করে।দরদামে বনিবনা না হওয়ায় তাদের কাছে পাইপ ও জেনারেটর বিক্রিতে অস্বীকৃতি জানান সিমনী শিপ ইয়ার্ডের কর্মকর্তারা। বিবাদীর ইচ্ছেমাফিক দামে পাইপ ও জেনারেটর বিক্রি না করায় বিভিন্নভাবে হুমকি-ধামকি দেয়। এছাড়া সিমনী শিপ ইয়ার্ডের মালামাল কীভাবে অন্য ব্যবসায়ীদের কাছে বিক্রি করবে তা দেখে নেয়ার হুমকি দেয়। এসময় ইয়ার্ডের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ারও হুমকি দেয়া হয়

