সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির নির্বাচন পরিচালনা ” ২০২৫” আহ্বায়ক কমিটির প্রথম সভা সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির কার্যালয়ে আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গাজী সুজা উদ্দিন এর সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর ও ব্যবসায়ী দোকান মালিক সমিতির উপদেষ্টা মন্ডলীর উপদেষ্টা সাবেক কাউন্সিলর সামছুল আলম আজাদ এর পরিচালনায় সুষ্ঠু নির্বাচন করার পরামর্শ দিয়ে নানাধিক আলোচনা করেন,

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা মোহাম্মদ তৌহিদুল হক চৌধুরী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও পৌরসভা বিএনপির সদস্য সচিব সালেহ আহম্মদ ছলু , নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলাম সীতাকুণ্ড পৌরসভা শাখার সভাপতি হাফেজ আলী আকবর , সাবেক কাউন্সিলর ৮ নম্বর ওয়ার্ড ও নির্বাচন পরিচালনা কমিটি সদস্য রফিকুল ইসলাম রফিক , নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাহার,
সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম,অর্থ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দীন , প্রচার সম্পাদক মো: জাহাঙ্গীর আলম উক্ত সভায় উপস্থিত ছিলেন।
নির্বাচনে সর্বস্তরের ব্যবসায়ীগণ অংশগ্রহণে নির্বাচনকে সফল করার আশা প্রকাশ করেছেন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।


