বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি সীতাকুণ্ড ইউএনও সাথে মতবিনিময় 

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের (সিআরবি) চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি সীতাকুণ্ড ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও তাঁর হাতে একটি ম্যাগাজিন তুলে দিয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের সাথে চট্টগ্রাম উত্তর জেলার নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরীসহ নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।

- Advertisement -

তারা আগামী ১৯ এপ্রিল সকাল ১১টায় চট্টগ্রাম উত্তর জেলা ও পৌরসভা শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথ ও অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত নেন । উত্তর জেলার ও নবনির্বাচিত সভাপতি এডভোকেট মাওলানা তাওহীদুল হক চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ ইউএনওকে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের (সিআরবি) প্রকাশিত ” কনজিউমার নিউজ ” নামে একটি ম্যাগাজিন তুলে দেন।
মতবিনিময়কালে উভয়ে চট্টগ্রাম ও সীতাকুণ্ডে ভোক্তা অধিকারে ব্যাপকভাবে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও