সাউদার্ন ইউনিভার্সিটিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন ফটিকছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল সোমবার (২৪ মার্চ ) ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস, বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যরা অংশ নেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি মাহফুজুল হকের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, সহকারী অধ্যাপক শিমুল দাশ, সহকারী পরিচালক(ক্রীড়া) সাইফুল্লাহ চৌধুরী, প্রভাষক নাহিদ রহমান, প্রকৌশলী আয়াস উদ্দিন আনসারী, জাহিদ খান, আইআইইউসি ফটিকছড়ি ফোরাম সভাপতি দাউদ রহমান।

বক্তারা রমজানের তাৎপর্য, সংযম ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাব বজায় রাখার আহ্বান জানান। ইফতার পূর্ববর্তী আলোচনা শেষে জাতির শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

