শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

ধর্ষণ-নির্যাতনের অভিযোগ জানাতে খোলা হচ্ছে ‘হটলাইন’

নিজস্ব প্রতিবেদক

ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি হটলাইন খুলছে। একই সঙ্গে ধর্ষণের মামলা তদারকের জন্য আইন মন্ত্রণালয়ের অধীনে একটি সেল খোলা হচ্ছে।

- Advertisement -

রবিবার (৯ মার্চ) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এ কথা জানান। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

- Advertisement -shukee

আইন উপদেষ্টা বলেন, রাস্তাঘাটে যে যৌন নিপীড়ন ও হয়রানি হয়, এ ব্যাপারে প্রতিকার নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের পক্ষ থেকে দ্রুত একটি আলাদা হটলাইন দেওয়া হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি জানিয়ে দেওয়া হবে। এটি হবে টোল ফ্রি।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও