বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের সাধারণ সভা ও ইফতার অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

আজ ( ৮মার্চ) অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের সাধারণ সভা ও ইফতার অনুষ্ঠান চট্টগ্রাম শহরের এ কে খান গেটের আয়োজন রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আজিজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় সংগঠনের অতীতের কার্যক্রমের প্রশংসা ও ভবিষ্যতে জনকল্যাণমূলক কাজ আরও বাড়ানোর পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন পৃষ্টপোষক সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিউল আলম, রোটারিয়ান ইঞ্জিনিয়ার নাজমুল হক, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান খান, সহ-সভাপতি মো.শামসুল আরেফিন, সহ-সভাপতি রোটারিয়ান আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক রোটারিয়ান মো. শওকত হোসেন, সহ-সম্পাদক আলাউদ্দিন চৌধুরী, অর্থ-সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, সহ-সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী বিটু, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ জুয়েল,তথ্য ও সম্প্রচার সম্পাদক সাংবাদিক হাকিম মোল্লা, সহ-তথ্য ও সম্প্রচার সম্পাদক মো. আবু নাছের রিপন, কার্যকরী পরিষদ সদস্য মো. সেলিম উদ্দিন, কার্যকরী কমিটির সদস্য আলা উদ্দিন, আজীবন সদস্য আবুল কাশেম, আজীবন সদস্য রবিউল হোসেন চৌধুরী।

- Advertisement -


অনুষ্ঠানে সংগঠনের বার্ষিক বনভোজন ২০২৫ অত্যন্ত বেশ সফলভাবে সম্পন্ন করার জন্যে ৬জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাঁরা হলেন বনভোজন পরিষদের চেয়ারম্যান রোটারিয়ান মো. শওকত হোসেন, মহাসচিব জাহেদুল ইসলাম চৌধুরী বিটু, প্রতিষ্ঠাতা সদস্য, অর্থসম্পাদক ও বনভোজনের সমন্বয়কারী মোহাম্মদ বোরহান উদ্দিন, বনভোজন পরিষদের সদস্য সাংবাদিক হাকিম মোল্লা, সদস্য মো. আবু নাছের রিপন ও সদস্য এ এম এস আজম (আরজু)।
আলোচনাশেষে সকলে ইফতারে শরিক হন। অতিথি ছাড়াও ৭০ জন সদস্য এতে অংশ নেন।

- Advertisement -shukee

উল্লেখ্য ,২০২৩ সালের ১ মে প্রতিষ্ঠার পর থেকে সীতাকুণ্ড জনকল্যাণ ফোরাম সীতাকুণ্ডের বিরাজমান সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে ১৯ দফা কর্মসূচি লিফলেট-পোস্টারের মাধ্যমে প্রচার করছে। এছাড়া সীতাকুণ্ডের সমস্যা-সম্ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজনসহ নানান জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামীতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্যে শিক্ষাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে|

সর্বশেষ

এই বিভাগের আরও