শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

ফাল্গুনের সৌরভ  ছড়িয়েছে  প্রকৃতিতে। যদিও শীতের বিদায়লগ্নেও অব্যাহত রয়েছে মাঝারি কুয়াশার দাপট। এই অবস্থার মধ্যেই বর্ধিত ৫ দিনে দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে ক্রমেই বাড়তে পারে তাপমাত্রা।

- Advertisement -

এদিকে দেশজুড়ে টানা ৩ দিন বৃষ্টিপাতের কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেয়া পোস্টে এমন তথ্য জানিয়েছেন তিনি।

- Advertisement -shukee

বিকেল ৩টা ৫৪ মিনিটে ফেসবুকে দেয়া ওই পোস্টে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর দিয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দেশজুড়েই এই বৃষ্টিপাত হতে পারে।

সর্বশেষ

মহান মে দিবস আজ

সোনার দাম আরও কমলো

এই বিভাগের আরও