শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক পাহাড়তলীতে

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে চট্টগ্রামের পাহাড়তলী  থানা পুলিশ।

- Advertisement -

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নগরীর পাহাড়তলীর সরাইপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবিতে মিছিলের প্রস্তুতি নেয়ার অভিযোগে এদের আটক করা হয়েছে বলে পুলিশের দাবি।

- Advertisement -shukee

আটককৃতরা হলেন- যুবলীগের সক্রিয় কর্মী আব্দুর রহিম (৩২), মীরসরাই ১৩নম্বর মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু হেনা (৪২), মায়ানী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোমিনুল ইসলাম (৩৪), মীরসরাই ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ (৪৮), খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন খান (৪৮) এবং মীরসরাই ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইয়াছিন উল্লাহ (৪৪)।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ গণমাধ্যমকে বলেন, সরাইপাড়া এলাকায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতা মিছিলের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে যাই। এ সময় তাদেরকে জড়ো হতে দেখে আটক করে থানায় নিয়ে আসি।

প্রসঙ্গত, চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে চট্টগ্রাম যাওয়ার পথে গত সোমবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন-৬ এর কাজী শরিফুল ইসলামের আদালতে তোলা হলে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ ঘটনার প্রতিবাদে ও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ।

সর্বশেষ

এই বিভাগের আরও