মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

১৪দফা দাবীতে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক*

- Advertisement -

- Advertisement -shukee

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের মেয়াদোত্তীর্ণ বহিস্কৃত সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর পদত্যাগ, হাসপাতালে প্রশাসক নিয়োগসহ ১৪দফা দাবীতে গত ৫অক্টোবর থেকে (অফিস পিরিয়ডের পর) হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারিরা আন্দোলন-সংগ্রাম ও সভা-সমাবেশ করে আসছেন। আগামীকালও (১২ অক্টোবর) দুপুরে একই দাবীতে তারা বৃহতাকারে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলে জানা যায়।

আজও (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় হাসপাতালের স্বঘোষিত কার্যকরী কমিটির সভাপতি জাহাঙ্গীরগং এর পদত্যাগের দাবীতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে জাহাঙ্গীর গংএর পদত্যাগের দাবীতে বিভিন্ন স্লোগান দেয়া হয়। বক্তারা সদ্য পদত্যাগকারী হাসপাতাল কর্মকর্তা আমান উল্লাহ ও তার স্ত্রী কর্তৃক কয়েকজন নার্সকে মুঠোফোনে হুমকি দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জাহাঙ্গীর গংদের হাসপাতাল অঙ্গনে অবাঞ্চিত ঘোষণা করেন। আগামী ১৪ অক্টোবরের মধ্যে হাসপাতালে প্রশাসক নিয়োগ না দেয়া হলে ১৫ অক্টোবর থেকে চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারিরা লাগাতার কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।

উল্লেখ্য, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তর ১৯৬১ সালের ৪৬ নম্বর অধ্যাদেশ অনুযায়ী স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ(রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ)এর ধারা ৯ এর উপধারা(১) মোতাবেক বর্তমান কার্যনির্বাহী পরিষদ সাময়িক বরখাস্তপূর্বক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ)অধ্যাদেশ ১৯৬১ এর ৯(২) উপধারা মোতাবেক মোস্তফা মোস্তাকুর রহিম খান, অতিরিক্ত পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, চট্টগ্রামকে প্রশাসক নিয়োগ করেছিল। কিন্তু এক ফাঁকে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল পরিচালনা পর্ষদের বরখাস্তকৃত সভাপতি জাহাঙ্গীর চৌধুরী মিথ্যা তথ্য প্রদান করে আদালতে প্রশাসক নিয়োগের বিষয়টি ছয় মাসের জন্যে স্থগিত করে। গত ১ জুলাই ২০২৩ স্থগিতাদেশের মেয়াদ শেষ হলেও পুনরায় আবেদন করে মেয়াদ বাড়িয়ে নেয় জাহাঙ্গীর চৌধুরী।

সর্বশেষ

এই বিভাগের আরও