বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

ডেঙ্গুতে মৃত্যু আরও ২ , হাসপাতালে ভর্তি একদিনে ৩২১ জন

নিজস্ব প্রতিবেদক *

- Advertisement -

- Advertisement -shukee

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩ জনে দাঁড়ালো। এছাড়া গত একদিনে মশাবাহিত রোগটি নিয়ে ৩২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত দুইজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং অন্যজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। অন্যদিকে গত একদিনে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩২১ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী (৮৮) ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়।এছাড়া এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৭৮ জন, ঢাকা বিভাগে ৬৫ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ১৫ জন এবং বরিশাল বিভাগে ৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে শুক্রবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৪৩ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৭০৫ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ৮১ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ডেঙ্গুতে চট্টগ্রাম বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে ১৩ জন ছাড়াও ঢাকা ও খুলনা বিভাগে ৫ জন করে ১০ জন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও