শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

- Advertisement -

মাধ্যমিকস্তরের শিক্ষার বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত মাধ্যমিক শাখার সকল পদায়ন স্থগিত রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে সারাদেশে একযোগে উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

- Advertisement -shukee

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) “মাধ্যমিক শিক্ষক পরিবার” ব্যানারে  চট্টগ্রাম মহানগরীতেও  পালিত হয়েছে এ কর্মসূচি।

আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও উপজেলা শিক্ষা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং এম.পি.ওভুক্ত মাধ্যমিকস্তরের শিক্ষকগণ অংশ নেন।

চট্টগ্রাম মহানগরীতেও কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের  মাঠে মানবন্ধন অনুষ্ঠিত হয় এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ নূরী শিক্ষকদের দাবি নিয়ে বলেন, “আমার বাবা একজন এম.পি.ওভুক্ত প্রধান শিক্ষক ছিলেন। তাই শিক্ষকগণের দুর্দশার কথা আমি জানি। দ্রুতই এই স্মারকলিপি মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করব।”

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ, জেলা ও উপজেলা শিক্ষা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, বিভিন্ন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ এবং বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক সমাজের কেন্দ্রীয় ও জেলা সমন্বয়কগণ।

এই কর্মসূচির মাধ্যমে শিক্ষকসমাজ শিক্ষাক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করার প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষাব্যবস্থার সমতা ও সংস্কারের আহ্বান জানিয়েছেন ।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও