নিজস্ব প্রতিবেদক *

- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ রবিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।
কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া ফায়ার স্টেশনের সহকারি কর্মকর্তা মো. রেজাউল মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

