সোমবার, ৬ এপ্রিল ২০২৬

পরিচ্ছন্ন কার্যক্রমে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে চসিক

নিজস্ব প্রতিবেদক *

- Advertisement -
চসিকের পরিচ্ছন্ন কার্যক্রমের বিশেষ ক্র্যাশ প্রোগ্রামের তদারকি করছেন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম

তিনদিনব্যাপি বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। রবিবার (১৮ আগস্ট)   সকালে নগরীর চকবাজার ওয়ার্ডস্থ প্রবর্তক মোড়ে বড় নালা এবং আশপাশ শাখা নালা সমূহ পরিষ্কারের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।

- Advertisement -shukee

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি জানান, আজ  থেকে প্রতিদিন দুটি করে ড্রেনে ক্র্যাশ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ পাঁচজন কর্মকর্তা এ কার্যক্রম মনিটরিং করছেন। এই কার্যক্রমে বিশেষ দল দুইভাগে বিভক্ত হয়ে এবং পাশবর্তী দুটি ওয়ার্ড থেকে ৫০ জন করে পরিচ্ছন্ন কর্মী যোগদান করছেন। সংশ্লিষ্ট জোন কর্মকর্তা বিষয়টি তদারকী করছেন।

রবিবার শুলকবহর এবং চকবাজার ওয়ার্ডের নালা পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। শুলকবহর ওয়ার্ডের ক্র্যাশ প্রোগ্রামে পূর্ব ষোলশহর ওয়ার্ডের শ্রমিকগণ এবং চকবাজার ওয়ার্ডের সাথে বাগমনিরাম ওয়ার্ডের সেবকগণ যোগ দিয়েছেন। সকাল ১১টায় শুরু হয়ে বেলা ৩টায় ক্র্যাশ প্রোগ্রাম শেষ হয়েছে। এছাড়াও অন্যান্য ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মীগণ নিজের ওয়ার্ডের কার্যক্রম শেষে এই বিশেষ ক্র্যাশ প্রোগ্রামে যোগ দিচ্ছেন। কার্যক্রমে প্রকৌশল বিভাগ যান্ত্রিক সহায়তা করছে।

এ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার ১৬নম্বর  চকবাজার ওয়ার্ডের কাতালগঞ্জ এরিয়া বৌদ্ধ মন্দির এর সামনে কন্টেইনারের সামনে এবং  ৮নম্বর শোলকবহর ওয়ার্ড বিপ্লব উদ্যান এর সামনে থেকে দুই নম্বর গেটের দিকে পরিচ্ছন্ন করা হবে।  মঙ্গলবার ১০নম্বর উত্তর কাট্টলী ও ১১নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড সাগরিকা মোড় থেকে স্টেডিয়ামের দিকে বড়  নালা এবং ৯নম্বর পাহাড়তলী ওয়ার্ডের অলংকার মোড় বড় নালা পরিষ্কার করা হবে। বুধবার ৬ নম্বর ওয়ার্ডে একলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে হোটেল জামান হইয়া বহদ্দার হাট পুকুর এর দিকে নালা এবং ৭ নম্বর ওয়ার্ডের সামনে থেকে বিবিরহাট হইয়া আতুরার ডিপোর দিকে  নালা পরিস্কার  করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও