শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

সীতাকুণ্ডে নৌকা প্রতীকের সমর্থনে বিশেষ মতবিনিময় সভা

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম আল মামুন এর নৌকা প্রতীকের সমর্থনে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -
বক্তব্য রাখছেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া

মঙ্গলবার (৫ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়ার আহবানে  গোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -shukee

আবদুল্লাহ আল বাকের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামী লীগের  সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সহসভাপতি মহিউদ্দিন আহমেদ, সহসভাপতি ও  মুরাদপুর ইউপি চেয়ারম্যান স ম রেজাউল করিম,  বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, ভাটিয়ারী  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো.নাজিম উদ্দীন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ মিয়ার পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সৈয়দপুর ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান  হারুন ভূঁইয়া, অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর,  আওয়ামী লীগ নেতা আলা উদ্দিন, মো. নজরুল, ফেরদৌস, বাবুল প্রমুখ।

এতে উপজেলা ও ইউনিয়নের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা, সকল ভেদাভেদ ভুলে গিয়ে  বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী ৭ জানুয়ারী আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

বক্তব্য রাখছেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া

সর্বশেষ

এই বিভাগের আরও