রোটারি দক্ষিণ চট্টগ্রামে বন্যার্তদের পুনর্বাসনের জন্য গৃহ পুনঃনির্মাণ কার্যক্রম অগ্ৰগতি নিয়ে আজ (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিপি জসিম উদ্দিন চৌধুরীর বাসভবনে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পিপি রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন সদস্য-সচিব সিপি রোটারিয়ান ইব্রাহিম হাসান, ট্রেজারার পিপি রোটারিয়ান এডভোকেট শওকত আউয়াল চৌধুরী, সার্ভিস প্রোজেক্ট কো-অর্ডিনেটর সিপি রোটারিয়ান মো. নজরুল ইসলাম নান্টু, সিনিয়র স্পেশাল এইড পিপি রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান মোহাম্মদ আলী মিয়া ।

সভায় জানানো হয়, অনুসন্ধান কমিটি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি ঘর পরিদর্শন করেছে। তার ম্যধ্যে ১৭টি ঘর পুনঃনির্মাণ করার জন্য নির্বাচন করা হয়। ইতোমধ্যে ১০ টি ঘর পুনঃনির্মাণ কাজ সম্পন্ন হয়েছে ও বাকি ঘরগুলোর নির্মাণ কাজ সহসা সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এজাতীয় মানবিক সহায়তার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

