বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

গুলিয়াখালীকে  আর্দশ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করবো- ইউএনও সীতাকুণ্ড

সীতাকুণ্ড প্রতিনিধি *

- Advertisement -

- Advertisement -shukee

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত  গুলিয়াখালি বিচ কে  সবার সহযোগীতায় একটি আদর্শ বিচ হিসেবে গড়ে তুলা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম।

শনিবার (২০এপ্রিল) উপজেলার  মুরাদপুর ইউনিয়ন পরিষদের  সংরক্ষিত আসনের(১,২ ও ৩)  মহিলা সদস্য ও  প্যানেল চেয়ারম্যান লুৎফুর নূর সিদ্দীকা মনির আয়োজনে ও দিদারুল আলম মৎস প্রজেক্টের সৌজন্যে  ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য এসব  কথা বলেন ইএনও ।

এসময় তিনি আরো বলেন,মুরাদপুর ইউনিয়নে একটি গুলিয়াখালি সি বিচ রয়েছে। মাঝে মাঝে আমরা এখানে ঘুরতে আসি। এটি বাংলাদেশের একটি আর্দশ ও সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আমরা সবাই একসাথে কাজ করবো।  প্রাকৃতিক পরিবেশে ঈদ পুনর্মিলনীর মতো এমন অনুষ্ঠান  আয়োজন করার জন্য দিদার মৎস প্রজেক্ট কে ধনবাদ জানান  তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বাহার, চট্টগ্রাম জেলা প্রশাসক  কার্যালয়ের এও মো. ইউনূস, উপজেলা মৎস কর্মকর্তা কামাল উদ্দীন, সীতাকুণ্ড রিপোর্টার্স  ক্লাবের সভাপতি সাংবাদিক ইউসুফ খাঁন,এডভোকেট নেহার রঙ্জন, উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক জামশেদ উদ্দীন,  মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক সাহাব উদ্দীনসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য,  গ্রাম পুলিশ ও বিভিন্ন পেশাজীবীবৃন্দ।

অনুষ্ঠান শেষে অতিথিরা  মধ্যাহ্নভোজ শেষ করে দিদারুল আলম  মৎস প্রজেক্ট পরিদর্শন করেন। বাংলাদেশের মৎস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ লক্ষ্য বাস্তবায়ন করতে এই ধরনের মৎস প্রজেক্টের অবদান ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও সহায়ক বলে জানান তারা ।

এসময়  প্রজেক্টকে কথিত  ভূমিদস্যু ও দখলদারের   হাত থেকে রক্ষা করতে সর্বোচ্চ সহয়োগিতার কথা বলেন অতিথিরা। মাছ উৎপাদনসহ বিভিন্ন ফল-ফলাদি আবাদে বাঁধাগ্রস্ত না হয় এই ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তারা।

সর্বশেষ

এই বিভাগের আরও