Saturday, 19 September 2026

[the_ad id='15178']

সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান প্রার্থী মহীউদ্দীন মঞ্জুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

- Advertisement -

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সীতাকুণ্ডে চেয়ারম্যান পদপ্রার্থী মহীউদ্দীন আহমেদ মঞ্জুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -shukee

নির্বাচনে মনোনয়ন বৈধ হওয়া হওয়ার পর তাৎক্ষণিক সিদ্ধান্তে বৃহস্পতিবার (১৮এপ্রিল) বিকেলে নিজ বাড়ি সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মত বিনিময়সভাটি অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুণ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সেখেরহাট উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. আবু বক্কর এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মহীউদ্দীন আহমেদ মঞ্জু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা খাদ্য কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা মো. হারুণ উর রশীদ, নিজামপুর কলেজের সাবেক ছাত্রনেতা বীর বীরমুক্তিযোদ্ধা মো.রহিম, সমাজেসেবক আনোয়ারুল আজীম, চাটগাঁর বাণীর সম্পাদক মোহাম্মদ সেলিমসহ  এলাকার বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ ।

বক্তারা  ৮মে নির্বাচন সুষ্ঠু ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এলাকা তথা সীতাকুণ্ডবাসী উন্নয়নের স্বার্থে দীর্ঘদিনের ত্যাগি, সৎ ও যোগ্যপ্রার্থী মহীউদ্দীন আহমেদ মঞ্জুকে দোয়ত-কলম মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মহীউদ্দীন আহমেদ মঞ্জু

 

সর্বশেষ

এই বিভাগের আরও