চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক জিয়ার কারামুক্ত দিবসে র্যালি পথসভা এবং সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা সন্ত্রাস, নৈরাজ্য ও রাজনৈতিক অস্থিতিশীলতার প্রতিবাদ জানিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মো. সালাউদ্দিন। তিনি সীতাকুণ্ডে চলমান সন্ত্রাস, নৈরাজ্য ও রাজনৈতিক অস্থিতিশীলতার তীব্র প্রতিবাদ জানিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মো. মহিউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, কুমিরা ইউনিয়ন বিএনপি সভাপতি মো. সামছুদ্দোহা,সাধারণ সম্পাদক মো. ইদ্রিস মনির, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকবর হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি এ,মিল্টন রহমান, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সদস্য মোহাম্মদ আলী, নুরুন্নবী, মো. সালাম, মোহাম্মদ গোলাম শাহরিয়ার চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দল,শ্রমিকদলের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক জিয়ার কারামুক্তি দিবসে দলের নেতা কর্মীদেরকে আরো সাহস যুগিয়েছে। বিএনপির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির নেতা কর্মীরা শক্তহাতে মোকাবেলা করবে। র্যালি শেষে সীতাকুণ্ড প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কাজী সালাউদ্দিন বলেন,যেকোনো সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকবে। একই সঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা। ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে বানচাল করতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে বর্বরতার পরিচয় দিয়েছেন।নিরীহ কর্মীদের উপর ভাড়া করা সন্ত্রাসীদেরকে দিয়ে গুলি চালায়,কিরিচ দিয়ে কুপিয়ে আহত করেছে।তারা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। এদেরকে দলীয়ভাবে শাস্তির ব্যবস্হা করার জন্য তারেক জিয়ার দৃষ্টি আকর্ষণ করছি।
লিখিত বক্তব্যে কাজী মো. সালাউদ্দিন আরও বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকবে। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা কোনো ধরনের ভয়ভীতি বা ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করবে না। সীতাকুণ্ডে শান্তি, শৃঙ্খলা ও রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সর্বদা সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

