চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটের একটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ওষুধ রাখার ফ্রিজে পাওয়া গেছে মাংস ও খাবার। পরে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরের দিকে সাতকানিয়ার কেরানীহাট বাজারে এ অভিযান পরিচালনা কর হয়।
- Advertisement -

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান গণমাধ্যমকে বলেন, অভিযান পরিচালনা করে এম আর ফার্মেসির ফ্রিজে ওষুধের সাথে কাঁচা মাংস রাখা ও নোংরা পরিবেশে ওষুধ বিক্রির অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং আসিফ কনফেকশনারিকে মেয়াদোত্তীর্ণ দুগ্ধজাত পণ্য, আমদানিকারকের সীল ব্যতিত পণ্য বিক্রির অপরাধে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণসহ সব প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

