শনিবার, ১৮ জুলাই ২০২৬

[the_ad id='15178']

বাঁশখালীতে মাদ্রাসায় অনুদান ও পানিবন্দী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাংলা বাজার হেফজখানা ও এতিমখানায় ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান এবং মাদ্রাসা নির্মাণের জন্য টিন বিতরণ করা হয়েছে। একইসঙ্গে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

- Advertisement -

মারফুল হক চৌধুরী মারুফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -shukee

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “শিক্ষা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসব প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করা আমাদের সামাজিক দায়িত্ব। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট লাঘবে সবাইকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “অসহায় ও পানিবন্দী মানুষের পাশে থাকা মানবিক দায়িত্ব। দুর্যোগকালীন সময়ে কোনো মানুষ যেন অনাহারে বা কষ্টে না থাকে, সে লক্ষ্যে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন আবদুর রশীদ ,রাসেল সিকদার, সামিয়াত আমিন জিসান, কালামুল হক চৌধুরী, রহিম, এরফানুল হক চৌধুরী,ইব্রাহিম, খোরশেদুল আলম, আবদুল মালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন বাংলা বাজার হেফজখানা ও এতিমখানার জন্য ৫০ হাজার টাকার অনুদান প্রদান করেন এবং মাদ্রাসা নির্মাণের জন্য টিন হস্তান্তর করেন। পরে পানিবন্দী অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

পানিবন্দী অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

সর্বশেষ

এই বিভাগের আরও