মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

[the_ad id='15178']

লন্ডনের আন্তর্জাতিক বাউল ও লোকসংগীত উৎসবে অংশ নিচ্ছেন ডলি মন্ডল

নিজস্ব প্রতিবেদক

বাংলা বাউল ও লোকসংগীতের সমৃদ্ধ ঐতিহ্য, দর্শন ও সুরকে বিশ্বমঞ্চে তুলে ধরতে আগামী ১৮ ও ১৯ জুলাই লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল বাউল অ্যান্ড ফোক ফেস্টিভ্যাল ২০২৬। দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন এই প্রজন্মের জনপ্রিয় লোক ও বাউলসংগীতশিল্পী ডলি মন্ডল।

- Advertisement -

লন্ডনের টাওয়ার হ্যামলেটস টাউন হল-এ আয়োজিত এ উৎসবের বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন তিনি। বাংলা লোক ও বাউল গানের মাটির সুর, আধ্যাত্মিক দর্শন, মানবিক মূল্যবোধ এবং লোকজ সংস্কৃতির বৈচিত্র্য আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরবেন নিজের পরিবেশনার মাধ্যমে।

- Advertisement -shukee

উৎসবের অন্যতম আকর্ষণ ‘বাউল অ্যান্ড ফোক মিউজিক ওয়ার্কশপ’-এও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ডলি মন্ডল। প্রশিক্ষক হিসেবে কর্মশালায় অংশ নিয়ে তিনি প্রবাসী শিল্পী ও সংগীতানুরাগীদের লোক ও বাউল গানের বাণী, সুর, তাল, পরিবেশনশৈলী এবং এর ঐতিহ্যবাহী ধারা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেবেন।

আয়োজকদের মতে, ডলি মন্ডলের অংশগ্রহণ কেবল একজন শিল্পীর আন্তর্জাতিক উৎসবে উপস্থিতি নয়, বরং বাংলাদেশের বাউল ও লোকসংগীতকে বিশ্বদরবারে আরও বিস্তৃতভাবে পরিচিত করার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উদ্যোগ। তার পরিবেশনা ও প্রশিক্ষণ প্রবাসী বাঙালি সমাজের সঙ্গে বাংলা লোকসংগীতের বন্ধন আরও দৃঢ় করবে। পাশাপাশি নতুন প্রজন্মের প্রবাসীদের কাছে বাউল গানের দর্শন, ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও