রোটারি ক্লাব অব চিটাগং পাইওনিয়ারের প্রেসিডেন্ট ফোরামের প্রস্তাবনা মোতাবেক বোর্ড সভার অনুমোদনক্রমে ২০২৬-২০২৭ রোটাবর্ষের জন্য প্রেসিডেন্ট হিসেবে রোটারিয়ান মঞ্জুর কাদের চৌধুরী ও সেক্রেটারী হিসেবে রোটারিয়ান সোলাইমান হোসেন বাচ্চু নির্বাচিত হন।
বোর্ড সভায় সভাপতিত্ব করেন বর্তমান ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আনিছুর রহমান। রোটারি ক্লাব অব চিটাগং পাইওনিয়ার ফেলোশীপের মাধ্যমে সমাজে মানবিক কাজ করে যাচ্ছে। প্রতিবছর অসহায় ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষাবৃত্তি, প্রশিক্ষণ, চিকিৎসা সহায়তা, যেকোনো দুর্যোগে আর্থিক সহায়তা, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন, জাতীয় দিবসসমূহ উদযাপন করা হয়।

নবনির্বাচিতরা প্রতিবছরের ন্যায় আগামী রোটাবর্ষ ২০২৬-২০২৭ এ আরো সেবামূলক কর্মকান পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

