চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে পুকুরে ডুবে ফাহিমা তাসলিম সাদিয়া (২২) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
- Advertisement -

নিহত ফাহিমা তাসলিম সাদিয়া বাহারছড়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ইলশা গ্রামের সিরাজ কাজীর বাড়ির মাওলানা হাফেজ ফরিদুল আলমের কন্যা।
তিনি চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বাহারছড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মমতাজ উদ্দিন জানান, ফজরের নামাজের অজু করতে গিয়ে পুকুর ঘাটে পা পিছলে পড়ে যায়। সে সাঁতার জানত না।
ছোট বোন পুকুর ঘাটে এসে বড় বোনকে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

