বুধবার, ৩ জুন ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে চসিক মেয়রের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (০২ জুন) নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সাক্ষাৎকালে মেয়র ডা. শাহাদাত হোসেন নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, আইনজীবীরা ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন সুসংহতকরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে আইনজীবীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, সমিতির উন্নয়ন এবং বিচারপ্রার্থীদের সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

- Advertisement -shukee

তিনি আরও বলেন, আইন পেশা শুধু একটি পেশা নয়, এটি ন্যায় ও সত্য প্রতিষ্ঠার একটি মহান দায়িত্ব। আইনজীবীদের সততা, দক্ষতা ও দায়িত্বশীলতা বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নবনির্বাচিত নেতৃত্ব আইন অঙ্গনের উন্নয়ন এবং আইনজীবীদের কল্যাণে ইতিবাচক অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তারিক আহমদ, সিনিয়র সহসভাপতি সেলিমা খানম, সহসভাপতি নিলুফার ইয়াসমিন লাভলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আবুল মনছুর সিকদার, পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক বিলকিস আরা মিতু, ক্রীড়া সম্পাদক মোঃ সরোয়ার হোসাইন (লাভলু) এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ লোকমান শাহ।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আলী আকবর, সাদিয়া খান, জসিম উদ্দিন হিমেল, মোঃ ইকবাল হোসেন, শেখ মোঃ ফয়সাল উদ্দিন, মোমেনুল হক, সাইফুল ইসলাম, মোহাম্মদ হাসান, দিলদার আহমেদ ভূঁইয়া, মোক্তার উদ্দিন (সাগর) এবং দিদারুল আলম (টিপু)।

সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত নেতৃবৃন্দ আইনজীবী সমিতির সার্বিক উন্নয়ন, সদস্যদের কল্যাণ, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং আদালত অঙ্গনের বিভিন্ন সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন সুদৃঢ় করার লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ মেয়র ডা. শাহাদাত হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আইনজীবী সমাজের উন্নয়ন, বিচারপ্রার্থীদের সেবা নিশ্চিতকরণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সর্বশেষ

এই বিভাগের আরও