চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে পুলিশ পরিদর্শক পারভেজ আলীকে।
শনিবার (৩০ মে) পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়নের নির্দেশ দেয়া হয়।
- Advertisement -

আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি পতেঙ্গা মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে, পারভেজ আলী সিএমপিতে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে, পতেঙ্গা মডেল থানার বর্তমান ওসি মোস্তফা আহমেদকে সিএমপির সদর দপ্তরে ইন্সপেক্টর (অপারেশনস) পদে বদলি করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পারভেজ আলীর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০নম্বর সলিমপুর ইউনিয়নের ফকিরহাট ইমামনগর গ্রামে।

