বুধবার, ১০ জুন ২০২৬

[the_ad id='15178']

বাস-মাহিন্দ্র সংঘর্ষে দুজন নিহত কর্ণফুলী ক্রসিং এলাকায়, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী ক্রসিং এলাকায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

- Advertisement -

বৃহস্পতিবার (২৮ মে) রাতে নগরীর কর্ণফুলী ক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

- Advertisement -shukee

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কর্ণফুলী ক্রসিং এলাকায় দ্রুতগামী একটি বাস ও মাহিন্দ্রার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

আহত ১৫ জনকে স্থানীয়রা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর এলাকায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ বাস ও মাহিন্দ্রা দুটি জব্দ করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও