সোমবার, ২৫ মে ২০২৬

[the_ad id='15178']

৭০% ছাড় ও বিনামূল্যে চিকিৎসা পরামর্শ নিয়ে

ঢাকা ফ্লো ফেস্ট ২০২৬-এ সুখীর দুর্দান্ত উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক

গ্রামীণ হেলথটেক লিমিটেডের ডিজিটাল স্বাস্থ্যসেবা ব্র্যান্ড সুখী, বাংলাদেশের অন্যতম আলোচিত লাইফস্টাইল ও ওয়েলনেস উৎসব ঢাকা ফ্লো ফেস্ট ২০২৬-এ এক প্রাণবন্ত উপস্থিতি নিয়ে অংশগ্রহণ করেছে।

- Advertisement -

ইভেন্টে ব্র্যান্ডটির স্টল অত্যন্ত দ্রুত দর্শনার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত আকর্ষণে পরিণত হয়। বিপুল সংখ্যক মানুষ সুখীর স্টলটিতে ভিড় করেন এবং সেবা ও প্রাণোচ্ছল পরিবেশে মুগ্ধ হয়ে ফিরে যান। সৃজনশীলতা, কমিউনিটি এবং সমসাময়িক সংস্কৃতির উদযাপনে পরিচিত এই উৎসবে সুখী নিয়ে এলো সত্যিকার অর্থেই ব্যতিক্রম কিছু। সহজলভ্য, সাশ্রয়ী এবং অথেনটিক স্বাস্থ্যসেবা একেবারে হাতে-কলমে অনুভব করার সুযোগ। এমন একটি পরিবেশে যা ছিল হাসপাতালের আনুষ্ঠানিকতা থেকে সম্পূর্ণ আলাদা। স্টলে আগতদের জন্য ছিল সুখীর হেলথ স্টোরে সরাসরি ৭০% ছাড় -যা মুহূর্তেই দৃষ্টি আকর্ষণ করে এবং সারাদিন স্টলে উৎসাহী ভিড় ধরে রাখে। মেডিক্যাল ডিভাইস থেকে শুরু করে স্কিন কেয়ার পণ্য সব ক্ষেত্রেই সাড়া ছিল অভূতপূর্ব। এর পাশাপাশি, সুখীর ডাক্তারেরা সকল দর্শনার্থীকে দিয়েছেন বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওয়েলনেস কাউন্সেলিং। অনেক দর্শনার্থীর জন্য এটিই ছিল ডিজিটাল স্বাস্থ্য পরামর্শের প্রথম অভিজ্ঞতা এবং সবার কথায় এটি রেখে গেছে এক দীর্ঘস্থায়ী ইতিবাচক ছাপ।

সর্বশেষ

এই বিভাগের আরও